azadmin
১০ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রাম মহানগরীর খুলশী ও দামপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ সাতকানিয়ার দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(৮ মে) দিবাগত রাতে নগরীর খুলশী এবং দামপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সাতকানিয়া বাজালিয়া ইউনয়নের মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)। শুক্রবার (৮ মে) বিশেষ এই অভিযানে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত এসব গুলি ভারতীয় তৈরি বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার প্রথমে খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকার টেস্টি ট্রিট’ ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। সেখানে ফয়সাল আহমেদ রনিকে আটকের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা নগরের দামপাড়া এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও ১১ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা মূলত অস্ত্র ও গোলাবারুদ ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত এই ১৫০ রাউন্ড গুলি তারা পার্বত্য অঞ্চলের বিভিন্ন দুর্গম উৎস থেকে সংগ্রহ করেছিলেন। নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি মজুত রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা এবং পাহাড় থেকে আনা হতো এসব গুলি।

ডিবি সূত্র জানায়, জব্দকৃত সব গুলিই ভারতীয় তৈরি। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছেগ। তাদের সাথে আর কারা জড়িত এবং এসব গোলাবারুদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%85%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০