azadmin
২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষ্যে ১৪ দফা দাবিতে ঢাকায় সাংবাদিক সমাবেশের ডাক

আজাদী বার্তা ডেক্সঃ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ১৪ দফা দাবিতে সাংবাদিক সমাবেশের ডেকেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ।

মঙগলবার(২৮ এপ্রিল) সপ্তাহব্যাপী নানা আয়োজন ও সমাবেশের সময়সূচী জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট সংগঠনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে ঢাকাসহ সারাদেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে ডাকযোগে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন।

তিনি জানিয়েছেন আগামী ১-৭ মে ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী রয়েছে।

পহেলা মে উদ্বোধনী দিবসে সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হবে।

এছাড়া ২রা মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ৩রা মে সাংবাদিকতা পেশার শৃঙ্খলা ও নীতি নৈতিকতা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪ঠা মে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্যা প্রেসের আয়োজন রয়েছে। ৫ মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্য রওনা ও ৭ মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ আয়োজন সফল করতে দেশের সকল গণমাধ্যম, গণমাধ্যম কর্মী- সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ এবং দিবসের আয়োজন রয়েছে। ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। ৩রা মে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত ৯ বছর ধরে এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এবছর ১০ম বারের মত উদযাপন করা হবে। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত ১৪ দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন সাংবাদিক সমাজ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%89/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১০

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১১

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৩

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৪

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৫

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৬

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৭

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৮

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৯

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

২০