azadmin
১২ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

আজাদী বার্তা ডেক্স:

ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার(১২ মে) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।

সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাঁদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে ওআইসিভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি জনগণের সাথে জনগণের যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

এ সময় সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০