azadmin
৯ এপ্রিল ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টংকাবতির দুই পাড়ের মানুষের স্বপ্ন অধরাই থেকে গেছে

আজাদীবার্তা ডেক্স

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী টংকাবতী খালের ওপর নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর কাজ তিন বছরেও শেষ হয়নি। এতে খালের দুই পাড়ের অন্তত ৪টি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, দুই পাড়ের মানুষের স্বপ্ন হঠাৎ থেমে গেছে।
স্থানীয় লোকজনের যাতায়াতের সুবিধার্থে নির্মিত বিকল্প ভাসমান সেতুটি ইতোমধ্যে দুই দফা ভেঙে পড়ে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে।
উপজেলা এলজিইডি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ২০২৩-২৪ অর্থবছরে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সংযোগস্থলে টংকাবতী খালের ওপর আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য প্রায় ৮ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৯০ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থের এ সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে চট্টগ্রামের মেসার্স নূর সিন্ডিকেট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর ৫টি স্প্যানের মধ্যে এখনো ২টির কাজ বাকি রয়েছে। এছাড়া ২০টি গার্ডারের মধ্যে প্রায় ৮টির কাজ অসম্পূর্ণ। সব মিলিয়ে সেতুটির প্রায় ৪০ শতাংশ কাজ এখনো শেষ হয়নি।
বিগত ২০২৩ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। পরবর্তীতে সময় বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও এখনো কাজের অগ্রগতি আশানুরূপ নয়।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সেতুটি চালু হলে লোহাগাড়া থেকে সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম শহরে যাতায়াত সহজ হবে। এটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সেতু।
তিনি আরও বলেন, সেতুটি চালু হলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত সময়ে বিভিন্ন স্থানে বাজারজাত করতে পারবেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম বলেন, কিছু সমস্যার কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। তবে খুব শীঘ্রই পুনরায় কাজ শুরু করা হবে।
সেতুটির বিষয়ে লোহাগাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে জরিমানা করা হবে এবং জরিমানা দিয়েই কাজ সম্পন্ন করতে হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9f%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০