azadmin
১৪ অগাস্ট ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে তুমুল উদ্দীপনা

ইতালি প্রতিনিধি:

দীর্ঘ ১২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমে আবারও মঞ্চ কাঁপাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও নগরবাউল জেমস। আগামী ১৬ই আগস্ট (রোববার) আয়োজিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত এই কনসার্ট ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

​কনসার্ট উপলক্ষে সম্প্রতি রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত হয় বিশেষ ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্পনসর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগরবাউল জেমস দীর্ঘ এক যুগ পর রোমে গান পরিবেশনের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং বলেন, “প্রবাসীদের ভালোবাসা সবসময়ই শিল্পীদের মূল অনুপ্রেরণা।”

​অনুষ্ঠানে জেমস শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাংলাদেশের প্রয়াত সংগীত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। পাশাপাশি নতুন প্রজন্মের হাত ধরে বাংলা সংস্কৃতি ও সংগীত আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​‘দেশি ইভেন্ট’ (Deshi Event)-এর আয়োজনে নগরবাউল জেমসের এই শো-টি শুধুমাত্র একটি কনসার্ট নয়, বরং ইতালিপ্রবাসীদের জন্য প্রিয় শিল্পীর সাথে স্মৃতি পুনরুজ্জীবিত করার এক বিশেষ মুহূর্তে পরিণত হতে যাচ্ছে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%97-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১০

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১১

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৩

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৪

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

১৬

লোহাগাড়ায় পুবালী ব্যাংক পিসিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

১৮

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

১৯

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

২০