azadmin
৫ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের ধ/র্ষ/ক/কে গলা কেটে হ/ত্যা করল আপন চার ভাই

ময়মনসিংহ সংবাদদাতাঃ

ময়মনসিংহ সদরে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করেছে  ধর্ষিতার আপন চার ছেলে।

রোববার(৫জুলাই) নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। সে ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় এক মাস আগে থেকে ভাড়াটে হিসেবে বসবাস করছিল। সেখানে নিজের বন্ধুদের নিয়ে থাকত সে। বন্ধুরা সবাই আপন ভাই। গত শুক্রবার তাঁদের মাকে ধর্ষণ করে রুবেল। পরে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই নারীকে। হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার পাশে একটি মদের বোতলও পাওযা গেছে বলে জানান পুলিশ।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘গতকাল শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। যত দূর জানতে পেরেছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাঁকে (ধর্ষক) গলা কেটে হত্যা করেছে।’

আসাদুজ্জামান শাকিল বলেন, আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তাঁর দুই ছেলেকে হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য  নিয়ে গেছেন।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি, মো. রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7-%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%95-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

১

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

২

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৩

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৪

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৫

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৬

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৭

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৮

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৯

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১০

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১১

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১২

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৩

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৪

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৬

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৮

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৯

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

২০