আজাদী বার্তা ডেক্সঃ
লোহাগাড়া উপজেলার চরম্বায় ডাম্পার গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ।
রবিবার(৫ জুলাই) দুপুরে উপজেলার চরম্বা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় টংকাবতী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল ইসলামের পুত্র রিদুয়ান (২৪),একই ইউনিয়নের রাজঘাটা এলাকার আবদুস শুক্কুরের স্ত্রী জেবুন্নাহার (৪৫), রাজঘাটা এলাকার রমজান আলীর পুত্র মো: ইসহাক (৬০) ও পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকার হৃদয় বড়ুয়ার স্ত্রী রত্না বড়ুয়া (৪০)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চরম্বা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় টংকাবতী সড়কে পদুয়াগামী ডাম্পার গাড়ির সাথে চরম্বা নয়াবাজারগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে যান। লোহাগাড়া ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক মো: আরিফ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্য ২ জন এখানেই চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন