azadmin
১৫ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি সাংবাদিক পুত্র নিহত

আজাদী বার্তা ডেক্স:

ভাগ্য বদলাতে সৌদি গিয়েছিল সাংবাদিক পুত্র মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামের যুবকটি, রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।

দূর্ঘটনায় নিহত ফরিদ ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অব রশিদ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে তাঁর পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।
নিহতের বাবা সাংবাদিক আবু তালেব সরদার বলেন, ‘আমার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিকের কাজ করত। সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে।
কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মোবাইল ফোনে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। তার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন এই সাংবাদিক পিতা।
সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি সাংবাদিক পুত্র নিহত

মহাসড়ক ৬ লেনের দাবীতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় ১১ দলের বিক্ষোভ

সাতকানিয়ায় ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাসড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৬ সম্পন্ন

টংকাবতির দুই পাড়ের মানুষের স্বপ্ন অধরাই থেকে গেছে

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১০

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১১

মাঠের ভোটযুদ্ধ শুরু

১২

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১৩

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১৪

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৫

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৬

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৭

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৮

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৯

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

২০