azadmin
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

চকরিয়া সংবাদদাতা:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে বদরখালী ইউনিয়ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা ও কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে অপরাধবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যাভিযান পরিচালিত হয়।

​প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকায় বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায়। দুর্গম এলাকা হওয়ায় চকরিয়া থানা পুলিশের একটি দল গাড়ি রেখে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে একটি বসতঘর ঘেরাও করে। সেখান থেকে রাজিব (২৬), নমি উদ্দিন (৪০), জসিম উদ্দিন (২৬), মোঃ সাগর রানা (২০) এবং জহুরা বেগম (৪৫) নামের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে শহর বানু (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বসতঘরের পেছনের পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

​দুটি অভিযানে সর্বমোট উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: ১টি দুইনালা দেশীয় রাইফেল, ১টি একনালা দেশীয় রাইফেল এবং ১টি দেশীয় তৈরি শর্টগান, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা, অস্ত্র ও গুলি তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং ৬টি মোবাইল ফোন।

​চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ তৈরি, কেনাবেচা, অস্ত্র ভাড়া দেওয়া এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।

​এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%9A%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%85%E0%A6%AD/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০