azadmin
১৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনে দুপুরে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে।

১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেছে।

হত্যাকাণ্ডের খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল-স্লোগান দিয়ে যাচ্ছে। এ ছাড়াও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন।

নিহত ব্যক্তির নাম মাসুদ উল হক চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মাসুদ বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ‘একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবি জানাচ্ছি।’

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলে) বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদ নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলে বলে জানান সিএমপি কমিশনার।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

১

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

২

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৩

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৪

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৫

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৬

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৭

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৮

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৯

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১০

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

২০