azadmin
১৬ অগাস্ট ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে পালিয়ে যায় কারবারিরা, ১৩০ কেজি গাজাসহ নোয়া মাইক্রোবাস জব্দ

মীরসারাই সংবাদদাতা:

চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

১৬ আগস্ট (সোমবার) গভীর রাতে মীরসরাই থানা পুলিশের একটি চৌকস দল ইকোনমিক জোন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানা পুলিশ ইকোনমিক জোন রোডে বিশেষ নজরদারি ও চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১২:১৫ মিনিটের দিকে একটি সন্দেহজনক টয়োটা নোয়া (Noah) মাইক্রোবাসের গতিবিধি দেখে পুলিশ ধাওয়া করে। পুলিশের উপস্থিতিতে ধরা পড়ার ভয়ে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা কৌশলে গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।

​পরবর্তীতে পুলিশ ফেলে যাওয়া মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে পলিথিন ও প্যাকেটে সুকৌশলে লুকানো ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল (FAIRDYL) উদ্ধার করে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

​এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

​পলাতক আসামিদের গ্রেফতার, মাদকের মূল উৎস এবং এর পেছনে থাকা সরবরাহকারী চক্রের মূলহোতাদের শনাক্ত করতে মীরসরাই থানা পুলিশের অভিযান ও জোরদার তদন্ত অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০