azadmin
৩০ এপ্রিল ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ সংগঠনের সদস্য ডা. আবদুল্লাহ আল ইফরানকে লোহাগাড়ায় পদায়ন বাতিলের দাবীতে মানববন্ধন

আজাদী বার্তা ডেক্সঃ

আওয়ামী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের সাম্প্রতিক লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকেলে লোহাগাড়া সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারি মোঃ জহির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সমাজসেবক নূরুল ইসলাম সিকদার, তামিম মির্জা, সাবেক মেম্বার মফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ ও আবু বক্কর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোন ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা লোহাগাড়ায় পদায়ন হয়ে আসলে তাকে প্রতিহত করা হবে। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফান চন্দনাইশ দায়িত্ব পালনকালে একজন দূর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করার খবর পাওয়া গেছে। অতিদ্রুত তার পদায়ন বাতিল করতে হবে। না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিয়ে এই দূর্নীতিবাজ কর্মকর্তাকে লোহাগাড়ায় প্রতিহত করা হবে।
মানববন্ধনে লোহাগাড়ার সচেতন নাগরিকদের নেতৃবৃন্দরাসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

১

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

২

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৩

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৪

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৫

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৬

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৭

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৮

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৯

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১০

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

২০