azadmin
১৩ অগাস্ট ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শ্রদ্ধাঞ্জলিসহ নানা কর্মসূচি পালন

চট্টগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ২ বছর পর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  শোক দিবস পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নবগঠিত লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, খতমে কুরআন, দোয়া মাহফিল, জিয়ারত এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২ঘটিকায় সময় লোহাগাড়া উপজেলার পদুয়ায় অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জহির উদ্দীন-এর নেতৃত্বে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও জিয়ারত করা হয়। এর আগে পবিত্র কোরআন খতম ও স্থানীয় এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

​লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব জহির উদ্দীন সফলভাবে কর্মসূচি সম্পন্ন করায় উপস্থিত যুবলীগের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনেও যুবলীগকে সুসংগঠিত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, কার্যক্রম কোথায় হয়েছে সে বিষয়ে জানা নেই, লোহাগাড়ায় হয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০