azadmin
৮ জুন ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পাচারকালে বিপুল পরিমাণে কচ্ছপ ও হনুমান জব্দ, আটক-১

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে বিলুপ্ত প্রজাতির ১টি মূখপোড়া হণুমান ও ১২টি কচ্ছপসহ মোঃ হাদিস রহমান নামক ১পাচারকারীকে আটক করেছে বনবিভাগ।

সোমবার(৮জুন)বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ভাঙ্গারমূখ বাজার নামক এলাকা থেকে এসব বন্যপ্রাণীসহ তাকে আটক করা হয়।

আটক হাদিস রহমান(৪০)ঢাকা জেলার মীরপুর -১১ রোড নং-৩ কাঁচাবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান মিয়ার পুত্র।
বনবিভাগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বনাঞ্চল থেকে গোপনে সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্নপ্রান্হে চালান করে।
অভিযানসূত্রে আরো জানা যায়,পাচারের উদ্দেশ্যে কক্সবাজারে চকরিয়া উপজেলার একটি বাড়িতে বেশ কিছু বন্যপ্রাণী মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সে বাড়িতে অভিযান চালিয়ে আটক বন্যপ্রাণী সহ তাকে আটক করা হয়।
আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনতী বন্যপ্রাণী ও অভয়ারন্য রেন্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান,
আটক হাদিস রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন,২০২৬ এর ১০(১) এবং (৪) ৪১(৩) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন,বাংলাদেশে বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ।
অপরাধের ধরন ও সংশ্লিষ্ট প্রাণীর গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে
একটি সংঘবদ্ধ ও শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বন থেকে অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ করে ঢাকা হয়ে দেশের বিভিন্নপ্রান্থে পাচার করে আসছে বলে জানা গেছে।

বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১০

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১১

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৩

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৪

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

১৬

লোহাগাড়ায় পুবালী ব্যাংক পিসিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

১৮

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

১৯

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

২০