azadmin
২০ অগাস্ট ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়া পদুয়ায় বায়তুল আমান মসজিদের উন্নয়নে এলজিইডির বিশেষ বরাদ্দ

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া বায়তুল আমান জামে মসজিদের ভৌত অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ‘সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাত হোসেন স্বাধীনের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সমাজসেবক ও পদুয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই উন্নয়ন প্রকল্পটি অনুমোদিত হয়।

​উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক সূচনা করার লক্ষ্যে ২০ আগস্ট (বৃহস্পতিবার) সকালে মসজিদ প্রাঙ্গণ ও নির্মাণস্থান সরজমিনে পরিদর্শনে আসেন লোহাগাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

​পরিদর্শনকালে প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, বরাদ্দকৃত ৩ লাখ টাকার মাধ্যমে মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যেই শুরু করা হবে।

উন্নয়ন কাজের স্থান পরিদর্শনকালে পদুয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ​লেয়াকত আলী, ইউপি সদস্য ​আমানুল হক আমান, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবু, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহসহ
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

​স্থানীয় বাসিন্দারা মসজিদের এই উন্নয়নমূলক বরাদ্দ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১০

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১১

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৩

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৪

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

১৬

লোহাগাড়ায় পুবালী ব্যাংক পিসিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

১৮

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

১৯

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

২০