azadmin
২৯ জুন ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনেরহাট ইসলামী পাঠাগারের ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় ৯ শতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চল বড়হাতিয়া সেনেরহাট ইসলামী পাঠাগারের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় ৯ শতাধিক রোগী ফ্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

শনিবার (২৭ জুন) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে এই ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনের হাট ইসলামী পাঠাগারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব শহীদুল হক। সেনের হাট ইসলামী পাঠাগারের সহ-সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায়, সেনেরহাট ইসলামী পাঠাগারের সেক্রেটারী মুহাম্মদ এরফানুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্প উদ্ভোধন করেন লোহাগাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ রিদুওয়ানুল কবির।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা মুহাম্মদ জুনাইদ। উপস্থিত ছিলেন পাঠাগারের সাবেক সভাপতি ও স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ মাঈনউদ্দীন, বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন এবং মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ -গাইনী ও মহিলা বিশেষজ্ঞ ডা: আয়েশা ছিদ্দিকা। মেডিসিন ও বক্ষব্যাধী ডা: মুহাম্মদ আবদুল্লাহ আল ফাহিম। ফ্রি চিকিৎসা ক্যাম্পে গরীব পরিবারের শিশুদের খৎনা পরিচালনা করেন সার্জারী ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাখাওয়াত হোসাইন টুটুল।

উপস্থিত হয়ে আরও যারা চিকিৎসা সেবা দিয়েছেন, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা: মুহাম্মদ নুরুল ইসলাম ফাহিম মেডিসিন ও শিশু অভিজ্ঞ ডা: পিয়াস উদ্দীন, মেডিসিন, বাত ব্যথা ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডা: মুহাম্মদ দেলোয়ার হোছাইন। প্রসূতী ও স্ত্রী রোগ অবিজ্ঞ ডা: শ্রেয়সী দে। মেডিসিন ও শিশু অভিজ্ঞ ডা: মুহাম্মদ সেলিম উদ্দিন।

চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতায় সেনেরহাট ইসলামী পাঠাগারের কাযর্করী পরিষদের সদস্য বৃন্দসহ ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল লোহাগাড়া মা-মণি হাসপাতাল ও ওয়ান হেলথ ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারসহ যারা ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন ইস্টুমেন্ট ও ডাক্তার সরবরাহ করে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির নির্বাচিত সভাপতি আলহাজ্ব শহীদুল হক।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০