নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই আগস্ট (সোমবার) লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, “আমাদের অর্থনীতি সমৃদ্ধকরণ ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মৎস্যজীবীদের স্বাবলম্বী করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ বৃদ্ধি করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।”
মৎস্য খাতের উন্নয়ন ও স্থানীয় মৎস্যজীবীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য কর্মকর্তা, সফল মৎস্যচাষি ও স্থানীয় মৎস্যজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল ও সেরা মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মন্তব্য করুন