azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া প্রবাসীদের দোরগোড়ায় হাইকমিশনের কনস্যুলার সেবা

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং কনস্যুলার সেবা সহজলভ্য করতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির জোহর বাহরুতে দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি কনস্যুলার টিম ১৭ ও ১৮ জানুয়ারি জোহর বাহরুর একটি অগ্রণী রেমিট্যান্স হাউসে এই সেবা কার্যক্রম পরিচালনা করে।

ক্যাম্পে প্রধানত ই-পাসপোর্টের এনরোলমেন্ট ও প্রস্তুত পাসপোর্ট বিতরণ করা হয়। পাশাপাশি জন্মনিবন্ধন সংক্রান্ত সত্যায়ন, বিভিন্ন নথিপত্রের প্রত্যয়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং দূতাবাসি সনদসহ নানা ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়। এক জায়গায় একাধিক সেবা পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেন।

হাইকমিশন সূত্র জানায়, জোহর বাহরু ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত থাকলেও নিয়মিত কনস্যুলার সেবার জন্য তাদের কুয়ালালামপুরে যেতে হয়। সময়, খরচ এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়ার ঝামেলা বিবেচনায় নিয়েই এই মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসী অধ্যুষিত অন্যান্য এলাকাতেও এ ধরনের সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দুই দিনব্যাপী এই কার্যক্রমে সকাল থেকেই রেমিট্যান্স হাউসে প্রবাসীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা প্রদান করায় অপেক্ষার সময় তুলনামূলক কম ছিল। অনেক প্রবাসী জানান, দ্রুত ও আন্তরিক সেবার মাধ্যমে তাদের দীর্ঘদিনের জটিলতা সহজেই সমাধান হয়েছে।

হাইকমিশনের কনস্যুলার টিমের সদস্যরা জানান, প্রবাসীদের অধিকার ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কনস্যুলার সেবার মান উন্নয়ন এবং প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

প্রবাসী কমিউনিটির নেতারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের ক্যাম্প আয়োজন করা হলে প্রবাসীদের প্রশাসনিক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হাইকমিশনের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সংশ্লিষ্টদের মতে, জোহর বাহরুতে অনুষ্ঠিত এই দুই দিনের কনস্যুলার সেবা ক্যাম্প প্রবাসী বাংলাদেশিদের জন্য সময়োপযোগী ও কার্যকর একটি উদ্যোগ, যা তাদের দৈনন্দিন বাস্তবতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০