azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘হামজা তো আর একা খেলবে না, বাকিরা কী করবে’

বাংলাদেশকে তিনদিন মাতিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় ফুটবল দলের সঙ্গে ভারতে উড়ে গেলেন হামজা চৌধুরী। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের ফুটবলে? সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক তারকা ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু।

গোলাম সারোয়ার টিপু : হামজা খুবই ভালোমানের ফুটবলার, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের বাকি ১০ জন যারা মাঠে খেলবে, তাদেরও পারফর্ম করতে হবে। এটা তো টেবিল টেনিস, ব্যাডমিন্টন নয়। ফুটবল দলগত খেলা। ১১ জনের খেলা। আমার সামর্থ্য দিয়ে আমি খেলা শেষ করে দিলাম। হামজা নিজের খেলা খেলল। বাকি ১০ জনেরও সাপোর্ট লাগবে।

গোলাম সারোয়ার : একটি জিনিস দেখে আমি কষ্ট পাচ্ছি। হামজা আসার পর আমাদের পত্রপত্রিকায় যেভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়েছে, তাতে মনে হয় বাংলাদেশ এখনই এশিয়ার সেরা দল হয়ে গেছে। এটা ঠিক না। এতে দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়। পরে খেলতে না পারলে সমালোচনা আরও বেশি হবে। হামজার খবর প্রচার হচ্ছে, হোক। তবে প্রতিপক্ষকে উড়িয়ে দেবে, দাঁড়াতে দেবে না-এগুলো বলা ঠিক না। অবিশ্বাস্য কিছু কথাবার্তা বলা হচ্ছে মিডিয়ায়, যা খুবই দুঃখজনক।

গোলাম সারোয়ার : হামজা এসেছে, বাংলাদেশের ফুটবলের ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সে তো আর একা খেলবে না। বাকিরা কী করবে? ফুটবল ১১ জনের খেলা। টিম গেম। আগে থেকে এত কিছু লিখলে তার ওপর চাপ তৈরি হবে। আর চাপ তৈরি হলে সে খেলতে পারবে না। তখন কী হবে? হামজা পেশাদার ফুটবলার। হয়তো সে এসব কিছু মনে করবে না। আশা করি, দলের যেন উপকার হয়। সে দলে নিয়মিত হোক। যাতে সে অস্বস্তিতে না পড়ে, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত।

বিদেশি থাকুক, এতে কোনো আপত্তি নেই। তবে প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। এখানেও দেখার বিষয়, হামজা কতদিন সার্ভিস দিতে পারে আমাদেরকে
প্রশ্ন : অনেকে বলছেন হামজা আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। সেই শক্তির মোকাবিলা করতেই কী সুনীল ছেত্রীকে ভারত তাদের দলে ফিরিয়েছে?

গোলাম সারোয়ার : আমি জানি না। হতে পারে। কোনো প্লেয়ারই অবসরে যেতে চায় না। আমাদের উপমহাদেশে সবাই চায় থাকতে। আমি কোনো কমেন্ট করব না। তবে সুনীল খুবই ভালোমানের ফুটবলার। ভারতীয় দলে সে খুব ভালো সার্ভিস দিয়েছে।

গোলাম সারোয়ার : হামজা এই মুহূর্তে আমাদের জাতীয় দলের সেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে যদি প্রবাসীরা খেলতে চায়, ভালো। খেলে যদি দেশকে কিছু দিতে চায়, ভালো। কিন্তু দেশের ভেতরেও ভালোমানের ফুটবলার খুঁজে বের করা উচিত। তাই বলে সুবর্ণচরে খুঁজে তো আর লাভ নেই।

যেখানে খেলা হয় সেখানে প্রতিভা অন্বেষণ করা যায়। দেশে তো ফুটবল খেলাই নাই। যেসব ভেন্যুতে প্রফেশনাল ফুটবল খেলা হয়, তার বাইরের জেলাগুলোতে খেলা হয় না। তাহলে ফুটবলার পাবে কোথায় বাফুফে। আগে ক্লাব কর্মকর্তারা খেলোয়াড় খুঁজে নিয়ে আসতেন। এখন সেটা দেখা যায় না।

গোলাম সারোয়ার : দেশের ফুটবলে উন্নতি করতে চাইলে আমাদের নিয়মিত জেলা ফুটবল লিগ আয়োজন করতে হবে। সেখান থেকে ফুটবলার আনতে হবে। বিদেশি থাকুক, এতে কোনো আপত্তি নেই। তবে প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। এখানেও দেখার বিষয়, হামজা কতদিন সার্ভিস দিতে পারে আমাদেরকে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০