বান্দরবান সংবাদদাতাঃ
টানা বর্ষণে বান্দরবানের লামা আজিজনগরে পাহাড় ধ্বসে যে সকল পরিবারের ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খোঁজ খবর নিতে ছুটে গিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক সাবেক চেয়ারম্যান পুত্র তৌহিদুল ইসলাম রিয়াদ।
১২’ই জুলাই (রবিবার) বিকাল ৩ টায় আজিজনগর ইউনিয়ন এর আওতাধীন হিমছড়ি, মিশন পাড়া,তেলোনিয়া ও সন্দ্বীপ পাড়ায় স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এলাকা পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহয়তা প্রদান করেন।
এ সময় তৌহিদুল ইসলাম রিয়াদ বলেন, আমরা প্রাথমিকভাবে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খবরাখবর নিতে বের হয়েছি। ব্যক্তিগতভাবে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি টানা বৃষ্টির কারণে যারা অসহায় হয়ে আছেন তাদের বিষয়ে তথ্য নিয়ে ইনশাআল্লাহ সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি আরও বলেন, যারা পাহাড় ধ্বসের হুমকির মধ্যে আছেন তাদেরকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার পরামর্শও তিনি।
মন্তব্য করুন