নিজস্ব প্রতিবেদকঃ
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লোহাগাড়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তারই অংশ হিসেবে ৩য় ধাপে কলাউজান ইউনিয়নের ৪টি ওয়ার্ডের বন্যাকবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো বিশেষ উপহার ও ত্রাণসামগ্রী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কলাউজান ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।
এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।
তিনি তার বক্তব্যে বলেন: ”জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই বিএনপির মূল রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের মুখের হাসি ফিরিয়ে আনতে হবে। কলাউজানের প্রতিটি বন্যাকবলিত পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে পাশে থাকব।”
কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু।
অনুষ্ঠানে সংকটের এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম কাশেম, বিএনটি নেতা নুরুল আলম কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহবায়ক মোঃ কফিল উদ্দিন, কলাউজানের কৃতি সন্তান যুবদল নেতা মোঃ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কায়েস উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, আরফাত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই চরম সংকটের মুহূর্তে তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই উপহারসামগ্রী তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। লোহাগাড়া বিএনপির এই ধারাবাহিক মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার অন্যান্য দুর্গত এলাকাগুলোতেও এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।
মন্তব্য করুন