আজাদী বার্তা ডেক্স:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন ডাম্পার চালক।
বুধবার (২২ জুলাই) দুপুরে পূর্ব পদুয়া দিঘির পাড় এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড় এলাকার মোহাম্মদ হোসেন’র পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ছাদে তার মুরগীর ফার্ম রয়েছে। ফার্মে নতুন করে মুরগীর বাচ্চা তুলছিল। ছাদে মুরগীর ফার্মে হোল্টার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এনে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া। নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ঘটনাটি কেউ তাঁকে অবহিত করেননি। খোঁজ নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন