azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেসিডেনসিয়াল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ১১ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়ে আজ ১৭ জানুয়ারি পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রেহানা পারভীন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। এছাড়া কলেজের বোর্ড অব গভর্নরসের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সম্মানিত অভিভাবকমণ্ডলী।

ক্রীড়া প্রতিযোগিতায় জুনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস এবং রানার্স আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। সিনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হাউস এবং রানার্স আপ হয় ফজলুল হক হাউস। জুনিয়র শাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন অষ্টম শ্রেণির সিয়াম আহসান এবং সিনিয়র শাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন যৌথভাবে নবম শ্রেণির আবরার আল নাহিয়ান রাফসান ও একাদশ শ্রেণির আব্দুল্লাহ সৈকত।বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ছাত্রদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac%e0%a7%ac%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০