azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ লাখ পোস্টাল ভোট: অদৃশ্য খামের ভেতরেই কি লুকিয়ে নির্বাচনের ভাগ্য?

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নীরবে কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে এমন এক শক্তিশালী উপাদান হয়ে উঠেছে পোস্টাল ভোট। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ১৫ লাখ পোস্টাল ব্যালট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ লাখেরও বেশি ভোট প্রবাসী বাংলাদেশিদের, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, একটি খামের ভেতরে থাকা একটি ব্যালট পেপারই বদলে দিতে পারে একটি আসনের ভাগ্য—এমনকি পুরো নির্বাচনের চিত্রও। বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে পোস্টাল ভোট হয়ে উঠতে পারে প্রকৃত অর্থেই একটি ‘গেম চেঞ্জার’। ফলে এই ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বাড়ছে আলোচনা ও উদ্বেগ।

স্বপ্নের ভোটাধিকার, বাস্তবের জটিলতা

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের বাইরে বসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। তবে বাস্তবে পোস্টাল ব্যালট সংগ্রহ, প্রেরণ ও গ্রহণের প্রতিটি ধাপেই রয়েছে নানা জটিলতা ও ঝুঁকি। সময়মতো ব্যালট না পৌঁছানো, ঠিকানাগত বিভ্রান্তি কিংবা মধ্যবর্তী পর্যায়ে অনিয়মের আশঙ্কা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিপুল সংখ্যক এই ব্যালট যেন কোনোভাবেই ‘অদৃশ্য হাতের’ কবলে না পড়ে। পোস্টাল ভোটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি উঠেছে—পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা, কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার।

মালয়েশিয়ায় প্রবাসীদের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতা

পোস্টাল ব্যালট ব্যবস্থার বাস্তব চিত্র উঠে এসেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতায়। সম্প্রতি পোস্টাল ব্যালট প্রাপ্তিতে চরম ভোগান্তির কথা জানিয়েছেন প্রযুক্তি পেশাজীবী ও ইয়ুথ হাব মালয়েশিয়ার সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার।

তিনি জানান, প্রবাস থেকে দেশের যোগ্য নেতৃত্ব নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়াটা ছিল আনন্দের। কিন্তু মালয়েশিয়ার পোস্টাল সার্ভিস Pos Laju-এর ট্র্যাকিং জটিলতায় সেই আনন্দ দ্রুত হতাশায় রূপ নেয়। অ্যাপে তার ব্যালট পেপারটি ‘ডেলিভার্ড’ দেখালেও বাস্তবে তিনি তা পাননি। এমনকি কোনো ফোন কল বা নোটিশও দেওয়া হয়নি।

পরবর্তীতে কুয়ালালামপুরে Pos Laju-এর প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, তাকে ফোনে পাওয়া যায়নি বলে পার্সেলটি ‘রিটার্ন’ করা হয়েছে। তবে পাভেল সারওয়ারের দাবি, তাকে কোনো কলই করা হয়নি। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন, একই অভিযোগ নিয়ে আরও চার-পাঁচজন বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ও যাচাই নিয়ে গুরুতর প্রশ্ন

নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে পাভেল সারওয়ার বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার। কিন্তু পোস্টাল সার্ভিসের এমন গাফিলতি দেখে আমি হতাশ। আমি নিজে অফিসে গিয়ে ব্যালট সংগ্রহ না করলে আমার ভোট দেওয়ার সুযোগ থাকত না।

তিনি পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, আরেকটি বড় কনসার্ন হলো—আপনার ট্র্যাকিং নম্বর জানা থাকলে অন্য যে কেউ খুব সহজেই আপনার ব্যালট সংগ্রহ করতে পারে। Pos Laju অফিসে কোনো আইডি ভেরিফিকেশন ছাড়াই শুধু নাম ও পাসপোর্ট নম্বর লিখে সাইন করলেই পার্সেল দেওয়া হচ্ছে। এতে কার পার্সেল কে নিচ্ছে, তা কীভাবে যাচাই করা হচ্ছে?

একই অভিজ্ঞতা অন্য প্রবাসীরও

একই ধরনের অভিযোগ করেছেন বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ। তিনি জানান, এখনো তার ব্যালট হাতে পৌঁছায়নি। পোস্ট অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয়, তাকে না পেয়ে ব্যালট পেপার বাংলাদেশে রিটার্ন পাঠানো হয়েছে।

রিয়াজ বলেন, যেখানে আমার ফোন নম্বর ছিল, সেখানে ডেলিভারির সময় একটি ফোন কল করলেই সমস্যা সমাধান হতো। কিন্তু তা না করে ব্যালট পেপার ফেরত পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০