azadmin
২১ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০