azadmin
২০ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু, চলবে ১০ মে পর্যন্ত

আজাদী বার্তা ডেক্স:
সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল শিশুদের রোগ প্রতিরোধের লক্ষ্যে হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সোমবার (২০এপ্রিল) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ শুরু করা হয়েছে, উপজেলার ৯ইউনিয়নের সর্বমোট ৪৪হাজার শিশু পাচ্ছে এই টিকা।
জানা গেছে, লোহাগাড়ায় ৪৪হাজার শিশুকে দেওয়া হবে হাম- রুবেলা টিকা। টানা ৬দিন প্রথমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডার গার্টেনে শিশুদেরকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। ৬মাস থেকে, ৫বছর বয়সের শিশুদের কে এ টিকা প্রদান করা হয়।
লোহাগাড়ার ৯ইউনিয়নকে ২৭টি ওয়ার্ডে বিভক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে ২৮৪টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২১৬টি ও স্থায়ী কেন্দ্র(লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র) একটিসহ মোট ৫০১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
২০এপ্রিল (রোববার) সকালে উপজেলা সদরে নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন,করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা(প.প) কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবং লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন।
উপজেলা স্বাস্থ্য সহকারি আবদুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ ইবনে মাসুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবেরা বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
টিকাকেন্দ্রে শিশুদের কে টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনলোজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান চৌধুরী রবি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক দিপালী প্রভা দেবী, স্বাস্থ্য সহকারি রোখসানা আকতার, জাহানারা বেগম।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,২০দিনের এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী লোহাগাড়ার ৪৪হাজার ৪৫জন শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম প্রদান করা হচ্ছে। হাম রুবেলা টিকায় ভয় পাওয়ার কোন কারণ নেই। একমাত্র প্রতিরোধমূলক বিষয় হলো টিকা দেওয়া। বাংলাদেশ সরকার সকল শিশুদের রোগ প্রতিরোধের হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রয়েছে। অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, এরই অংশ হিসেবে হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে সরকার, এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০