azadmin
২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরম্বা ৬ নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চান প্রবাসী শাহ আলম

আজাদী বার্তা ডেক্স:

দেশে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে স্থানীয় সরকার নির্বাচনের, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে
ইতোমধ্যেই বইছে আগাম নির্বাচনী হাওয়া। প্রত্যেক পাড়া মহল্লায়, চায়ের দোকানে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। সকলের মুখে একটাই প্রশ্ন, কে হচ্ছেন আগামী দিনের ৬নং ওয়ার্ডবাসীর অভিভাবক?

এদিকে এলাকাবাসীর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৬নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে এবং এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী মোঃ শাহ আলম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গরীব অসহায় মানুষের জন্যে নীরবে কাজ করে যাওয়া শাহ আলম ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কেবল একজন সমাজসেবক নন, বরং শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার নানা উদ্যোগে যুক্ত থেকে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শাহ আলমের সমর্থকদের মধ্যে অনেকেই জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন, শাহ আলম সেই যোগ্যতা রাখেন বলে দাবী স্থানীয়দের। তিনি নির্বাচনে অংশ নিলে চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নয়নশীল ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।

এদিকে শাহ আলম জানান, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন  এলাকার মানুষের পাশে দাঁড়ানোর। আমি ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছি। এলাকার জনগণ যদি চায় তাহলে সমাজের পিছিয়ে পড়া মানুষ,গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সমর্থন কামনা করেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী প্রবাসী শাহ আলম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%ac-%e0%a6%a8%e0%a6%82-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০