আজাদী বার্তা ডেক্সঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে সাত তলা ভবন থেকে নিচে পড়ে মো. কারিম(০৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ মে বুধবার দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ারে’ এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু কারিম ঐ এলাকার সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় পুত্র সন্তান।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি খেলাধুলার ছলে সবার অজান্তেই এক পর্যায়ে ভবনের ছাদের কিনারায় চলে যায়। সেখান থেকেই নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অবুঝ এই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকে আকাশ ভারী হয়ে গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।
মন্তব্য করুন