আজাদী বার্তা ডেক্স:
চট্রগ্রামে লোহাগাড়া উপজেলার শিক্ষার পরিবেশ ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ মে) উপজেলা হলরুমে ৯টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসার সুপারগণের সাথে এই মতবিনিময় সভা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. বায়েজীদ-বিন-আখন্দ।
সভায় উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, কিশোর অপরাধ রোধ এবং মানসম্মত পাঠদান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
একটি তথ্যসমৃদ্ধ ও আদর্শ লোহাগাড়া গঠনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন