azadmin
২০ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

আজাদী বার্তা ডেক্স: 

চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ সভায় ২০২৬ সালের এপ্রিল মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

ইতোপূর্বে তিনি সাতকানিয়া সার্কেলের পাশাপাশি আনোয়ারা সার্কেল (আনোয়ারা-চন্দনাইশ) অফিসার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনাই আমার প্রধান দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করেছি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে। এই অর্জন আমার একার নয়; এটি আমার সহকর্মী, অধীনস্ত ফোর্স এবং সাধারণ মানুষের সহযোগিতার সম্মিলিত ফল। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে কাজ করে যেতে চাই এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সাতকানিয়া-লোহাগাড়া গঠনে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।

প্রসঙ্গত, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক শাখার কার্যক্রমে বিশেষ অবদান এবং অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8B-%E0%A6%86/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

২

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৩

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৪

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৫

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

৬

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

৭

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

৯

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১০

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১১

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৩

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৪

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৫

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

১৬

লোহাগাড়ায় পুবালী ব্যাংক পিসিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস পদুয়া’ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

১৮

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

১৯

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

২০