নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ (LSS)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনের উদ্যোগে বিকেলে উপজেলার সদরস্থ মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
লোহাগাড়া সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম জাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটির উপদেষ্টা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় লোহাগাড়ার বহু পরিবার গৃহহীন ও চরম সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। লোহাগাড়া সোশ্যাল সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য ঢেউটিন তুলে দেন।
মন্তব্য করুন