azadmin
২৩ অগাস্ট ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেশি দামে সার বিক্রি: লোহাগাড়ায় বিসিআইসি ডিলারকে জরিমানা

 

​নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​২৩ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৭টায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে জেলা এনএসআই, চট্টগ্রামের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে এই যৌথ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বায়েজীদ বিন আখন্দ। অভিযানে আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল সার্বিক সহায়তা প্রদান করে।

​অভিযানকালে নয়াবাজারের বিসিআইসি সার ডিলার ‘মেসার্স ফেরদৌস ট্রেডিং’-এ কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল (৩৪)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অসাধু ব্যবসায়ী মোঃ সোহেল চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকার নুরুল হকের ছেলে।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বায়েজীদ বিন আখন্দ জানান, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা সম্পূর্ণ বেআইনি। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০