azadmin
১৮ অগাস্ট ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকের অপব্যবহার প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​“মাদকমুক্ত দেশ চাই, সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই”—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার(১৮ আগষ্ট) বিকেলে পদুয়া সেভেন স্টার শপিং কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে পদুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

​র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে রক্ষা করতে এবং সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। থানা পুলিশের পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ জনগণ ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালন এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

​উক্ত কর্মসূচিতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, অপারেশন অফিসার মোহাম্মদ নূর উদ্দিন, এএসআই মাহবুুব সরোয়ার, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা মাহমুদুল হক, উপজেলা বিএনপি-র সাবেক যুগ্ম আহবায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা বিএনপি-র আহবায়ক কমিটির সাবেক সদস্য আবুল হাসেম, এহেসান আবদুল্লাহ, আবদুল্লাহ আল মামুন, কুতুব উদ্দিন, জিয়াবুল হক, পদুয়া ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন সহ গ্রাম পুলিশ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

১

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

২

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

৩

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৪

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৫

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৬

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৭

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৮

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৯

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

১০

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১১

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১২

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১৩

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৪

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৫

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৬

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৮

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

২০