azadmin
৭ অগাস্ট ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় মাদ্রাসার টিনের চালে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদরাসার টিনের চাল থেকে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামের এক হেফজখানার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​৭-ই আগষ্ট (শুক্রবার) সকাল ৮টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আসহাব উপজেলার পূর্ব কলাউজান ৮নং ওয়ার্ড মিয়াজী পাড়া এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাদরাসার সহপাঠীদের সাথে খেলাধুলার একপর্যায়ে তাদের বলটি মাদরাসার টিনের চালের ওপর চলে যায়। আসহাব বলটি আনতে টিনের চালে উঠলে সেখানে থাকা বিদ্যুতের লাইনের সাথে স্পর্শ লেগে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।

​লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০