azadmin
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিবিধ অপরাধে ০৩ হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেরানী হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।  এসময় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী লাইসেন্স সংক্রান্ত কাগজ না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা, পর্যাপ্ত নার্স না থাকার অপরাধে মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা,  সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে এলাইট হাসপাতালকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে  আল হায়াত হাসপাতালকে  ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানকালে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডাক্তার আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সেপক্টর সরওয়ার কামাল। এ সময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনিয়ম ও অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%A6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

১

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

৩

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

৪

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

৫

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

৬

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

৭

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

৮

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

৯

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১০

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১১

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

১৩

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

১৪

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১৫

এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৬

লোহাগাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে আটক -৪, আদালতে প্রেরণ

১৭

লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

১৮

লোহাগাড়ার বিশাল জয়, হারল রাউজান

১৯

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

২০