নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘লোহাগাড়া মডেল ফারিয়া’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন (সোমবার) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বায়েজীদ-বিন-আখন্দ।
লোহাগাড়া ফারিয়া’র সাধারণ সম্পাদক জনাব নূর মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে এবং লোহাগাড়া মডেল ফারিয়া’র অর্থ সম্পাদক জনাব মো: সাইফুল্লাহ (সাইফ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মং এছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া’র সাধারণ সম্পাদক জনাব আনছার উদ্দীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া’র সভাপতি জনাব মিলন কান্তি দে স্বপন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এরিয়া ম্যানেজার ফোরাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি জনাব ফজলুল হক আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক জনাব মো: হামিদুল ইসলাম এবং বটতলী ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন লোহাগাড়া ফারিয়া’র আহ্বায়ক জনাব আনছার আলী।
আলোচনা সভায় বক্তারা ওষুধ প্রতিনিধিদের পেশাগত অধিকার রক্ষা, ঐক্য এবং লোহাগাড়ায় একটি সেবামূলক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন