azadmin
৩ অগাস্ট ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

​চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯ ঘটিকায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত আব্দুল আলম একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় জমিতে চাষ শেষে রাস্তায় উঠার সময় অসাবধানতা বশতঃ একটি দ্রুতগামী মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

১

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

২

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

৩

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৪

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৫

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৬

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৭

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৮

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

৯

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

১০

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১১

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১২

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১৩

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৪

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৫

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৬

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৮

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রয়াস: লোহাগাড়ায় ওসির মতবিনিময় সভা

২০