azadmin
৬ অগাস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’র ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’ (LSS)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংগঠনের উদ্যোগে বিকেলে উপজেলার সদরস্থ মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

​লোহাগাড়া সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম জাহেদ চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটির উপদেষ্টা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান।

​ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় লোহাগাড়ার বহু পরিবার গৃহহীন ও চরম সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। লোহাগাড়া সোশ্যাল সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য ঢেউটিন তুলে দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

১

দৈনিক জনবানী’র সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে উদ্দেশ্যমুলক মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

২

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”

৩

ছেলে ও পুত্র বধূর নৃশংস হামলায় নিহত বৃদ্ধ বাবা

৪

লোহাগাড়ায় সরকারি খাস টিলা দখল ও বিক্রির অভিযোগ জিয়াবুল হকের বিরুদ্ধে

৫

লোহাগাড়ায় ঢাকাইয়া কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবী আত্মহত্যায় বাধ্য করা হয়েছে

৬

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ, এক একর বনভূমি উদ্ধার

৭

সাংবাদিক আলিফ ফকির হ-ত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

৮

কাঠ ও টপসয়েল ব্যবহার বন্ধে লোহাগাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

১০

লোহাগাড়ায় অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

১১

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও ভাটা মালিকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা

১২

লোহাগাড়ায় বাস চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

১৩

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময়

১৪

অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পৃথক অভিযান

১৫

ইউপি নির্বাচন: দক্ষিণ জেলা বিএনপির উপজেলাভিত্তিক কমিটি গঠন

১৬

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে অর্থদণ্ড

১৭

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

১৮

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লোহাগাড়ার জয়

১৯

চুনতিতে আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০