azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে তিন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবারের ওই হামলায় এএফপির একজন ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর।

ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকাংশে থেমে গেছে। তবে উভয়পক্ষই বার বার পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তিন সাংবাদিক হলেন, মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম।শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে এএফপিতে কাজ করতেন। তবে হামলার সময় তিনি ফরাসি এই বার্তা সংস্থার কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন না। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সৈন্যরা মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করে। হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন বলতে তারা কী বোঝাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটি সেনাদের জন্য যে হুমকি তৈরি করছিল, সে কারণে (ইসরাইলি সেনাবাহিনী) ড্রোনটি সক্রিয় করা সন্দেহভাজনদের নির্ভুলভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, হামলাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী পরিচালিত হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে দেওয়া এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, আল-জাহরার কাছে একটি ‘বেসামরিক যানবাহন’ লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছিল।এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, গাজা উপত্যকায় মিশরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের ছবি ধারণের জন্য সাংবাদিকরা একটি ড্রোন ব্যবহার করছিলেন। সে সময় তাদের সঙ্গে থাকা একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০