azadmin
৩ অগাস্ট ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৩: থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

গত ১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া বাড়ৈ পাড়াস্থ সব্বিরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় আহত পরিমল কান্তি দাশ (৪২) বাদী হয়ে গত ৩ আগস্ট লোহাগাড়া থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া এলাকার পরিমল কান্তি দাশের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষ তাপস কান্তি নাথ, পলাশ কান্তি দাশ, সাধু কান্তি দাশ, বাঁশি দাশ ও নিপু রানী দাশদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১ আগস্ট রাতে পরিমল কান্তি স্থানীয় মুদির দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, কাঠের লাঠি ও বাটাম নিয়ে তাঁর গতিরোধ করে।

​এ সময় প্রতিপক্ষের হামলায় পরিমলের ডান হাতের বাহু ও বাম পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়। পরিমলের চিৎকার শুনে তাঁর স্ত্রী শিল্পী দাশ ও মা গীতা রানী দাশ তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁদের ওপরও অতর্কিত হামলা চালায়। এতে তাঁরা দুজনও শরীরে মারাত্মক আঘাত পান।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে এবং শিল্পী দাশের গলা থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

​স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

​এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৩: থানায় লিখিত অভিযোগ

লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি লোহাগাড়া শাখার আহ্বায়ক কমিটি গঠিত

লোহাগাড়ায় পাচারকালে ১৬ হাজার ইয়াবা নিয়ে নারীসহ গ্রেফতার -৪, প্রাইভেট কার জব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ; থানায় অভিযোগ

সাতকানিয়ায় একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

১১

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

১২

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

১৩

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

১৪

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

১৫

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১৬

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১৭

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১৮

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৯

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

২০