azadmin
৩০ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু

আজাদী বার্তা ডেক্স:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি জায়গায়  দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং চরতী ইউনিয়ন থেকে মো. হাসান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সাতকানিয়ার চরতী ও ছদাহা ইউনিয়ন থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সাতকানিয়ার চরতী ইউনিয়নের পানি চরতী এলাকার একটি বিদ্যুৎ খুঁটির পাশ থেকে মো. হাসান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান একই উপজেলার নলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মরফলা এলাকার নুরুল কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত কয়েক দিন ধরে নিহত ব্যক্তিকে ওই এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তার মানসিক সমস্যা ছিল।

নিহতের মামা সাইফুদ্দিন জানান, তার ভাগিনার মানসিক সমস্যা ছিল এবং তার বাবা-মা কেউ বেঁচে নেই। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (পিতা: মৃত ফজল করিম) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইউনুসের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত মো. ইউনুস ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চরতী ইউনিয়নের পানি চরতী এলাকা থেকে উদ্ধার হওয়া মো. হাসানের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে।

অন্যদিকে, ছদাহা ইউনিয়নে জায়গা-জমির বিরোধের জেরে  একজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৩: থানায় লিখিত অভিযোগ

লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি লোহাগাড়া শাখার আহ্বায়ক কমিটি গঠিত

লোহাগাড়ায় পাচারকালে ১৬ হাজার ইয়াবা নিয়ে নারীসহ গ্রেফতার -৪, প্রাইভেট কার জব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ; থানায় অভিযোগ

সাতকানিয়ায় একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

১১

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

১২

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

১৩

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

১৪

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

১৫

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১৬

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১৭

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১৮

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৯

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

২০