azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টেজে ‘পাগলু’ না গেয়ে আমাকে নামতে দেওয়া হয় না: আকৃতি

বিনোদন জগতে সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী আকৃতি কক্কর এর মধ্যেই কাটিয়ে ফেলেছেন ১৫ বছর। অবাঙালি হয়েও উপহার দিয়েছেন একের পর এক বাংলা হিট গান। শীতের শহরে অনুষ্ঠান করতে এলেন গায়িকা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানালেন মনের কথা।

আকৃতি বলেন, কলকাতায় এসেছি, আরও বেশি ভালো আছি। এবার সঙ্গে আমার স্বামী ও দুই বছরের ছেলেও এসেছে। বাইরে দেখলাম এই ঠান্ডার মধ্যে অগণিত শ্রোতা আমার জন্য অপেক্ষা করছেন। এর থেকে বেশি আর কি চাই বলুন?

তিনি বলেন, কলকাতার ফুচকার কোনো তুলনা হয় না। এবার আমার স্বামীকে এখানকার নামকরা একটা বাঙালি রেস্তোরাঁর বিশেষ খাবার ট্রাই করিয়েছি। আসলেই শহরটা আমার কাছে বাড়ির মতো। আমি পাঞ্জাবের মেয়ে হয়েও সবসময়ে বলি যে, কলকাতার শ্রোতার মতো কমিটেড শ্রোতা আমি কোথাও পাইনি।

সেভাবে বাংলা গান গাইতে শোনা যাচ্ছে না। এর কারণটা কি? এর উত্তরে এ সংগীতশিল্পী বলেন, এখনো স্টেজে উঠলে পাগলু না গেয়ে আমাকে নামতে দেওয়া হয় না। তবে বর্তমানে তেমনভাবে বাংলা গান গাওয়ার প্রস্তাব আমার কাছে আসেনি। ভালো গান এলে অবশ্যই আবার কাজ করব।

রিয়েলিটি শোর বিচারকের আসনে না বসাটাও তার সচেতন সিদ্ধান্ত বলে জানিয়েছেন আকৃতি। সন্তান ছোট, তাই এখনই বেশি সময়ের কাজ তিনি করতে চান না। নতুন মাতৃত্ব কেমন এনজয় করছেন? এমন প্রশ্নের উত্তরে এ সংগীতশিল্পী বলেন, এর থেকে সুন্দর সময় জীবনে আর কখনো আসেনি। সবে দুই বছর হয়েছে। আমি বুঝতে পারছি, অনেক কিছু শেখা বাকি রয়ে গেছে।

আকৃতি বলেন, আমার ছেলে আমার জীবনে আসার পর জীবনের দৃষ্টিভঙ্গিগুলো যে বদলেছে। আমি ৯ মাস প্রেগন্যান্সিতেও প্রোগ্রাম করেছি। তাই বোধহয় জন্মের আগে থেকেই সুরের বোধ তৈরি হয়েছে। এতটুকু বাচ্চা, আমি কখনো অনুষ্ঠানে ওকে রেখে স্টেজে উঠলে একটুও কান্নাকাটি করে না। গান শুনতে খুব ভালোবাসে।

ছেলে সংগীত জগতের সঙ্গে যুক্ত থাকবে— এমন ইচ্ছা আছে আপনার? উত্তরে এ গায়িকা বলেন, ‘ও তো এখনো খুব ছোট। আমি কোনো কিছুই ওর ওপর চাপিয়ে দেব না। তবে অবশ্যই চাইব গানের সঙ্গে একটা সহাবস্থান থাকুক।

বর্তমানে এআই দিয়ে গান গাওয়ানো হচ্ছে। একজন সংগীতশিল্পী হিসেবে এটা আপনাকে কতটা ভাবায়? আকৃতি কক্কর বলেন, এটা আমাদের সবার জন্য একটা বড় থ্রেট। একবার একটা গানের স্ক্র্যাচ ভার্শন আমাকে শোনানো হয়েছিল। আমি বুঝতে পারছিলাম, সেটাতে কোনো আবেগ নেই। পরে জানতে পারি, ওটা এআই দিয়ে তৈরি। এভাবে চলতে থাকলে আমাদের জন্য চিন্তার বিষয়। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষকে টেক্কা দেওয়া মুশকিল। আজ আমি এখানে অনুষ্ঠান করলাম, এত মানুষের ভালোবাসা দুই হাত ভরে নিয়ে যাব। কোনো এআইয়ের ক্ষমতা নেই এ পরিবেশ তৈরি করার।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০