azadmin
৩০ জুলাই ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ; থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে  অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট করার প্রতিবাদে এবং বিচার চেয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: রাশেদুল হক।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া থানায় উপস্থিত হয়ে উপজেলার পুটিবিলা সিকদার পাড়ার মোহাম্মদ তাফসীরের বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করা হয়।

​অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ জুলাই সকাল ১১:৩০ ঘটিকার সময় বাদী তাঁর নিজ ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, অভিযুক্ত ব্যক্তি তাঁর ফেসবুক আইডি থেকে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতাদের নিয়ে কু-রুচিপূর্ণ, অশ্লীল পোস্ট ও স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে একই দিনে সন্ধ্যায় উপজেলার গ্যান্ড মাশাবি রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে যুবদল নেতা রাশেদুল হক বলেন, ফেইসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করায় অভিযুক্ত তাফসীরের বিরুদ্ধে প্রচলিত আইনে তার বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় লোহাগাড়া উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, যুদবল নেতা রকিবুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মঈন উদ্দিন ইমন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আরফাত ও শহীদ সহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হয়ে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%89%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৩: থানায় লিখিত অভিযোগ

লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি লোহাগাড়া শাখার আহ্বায়ক কমিটি গঠিত

লোহাগাড়ায় পাচারকালে ১৬ হাজার ইয়াবা নিয়ে নারীসহ গ্রেফতার -৪, প্রাইভেট কার জব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ; থানায় অভিযোগ

সাতকানিয়ায় একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

১১

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

১২

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

১৩

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

১৪

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

১৫

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১৬

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১৭

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১৮

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৯

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

২০