azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের ঘুণে ধরা সমাজ পরিবর্তনে সময় দিতে হবে: হায়দার হোসেন

জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। গানে গানে দেশ, সমাজ ও মানুষের কথা বলেন। তার কণ্ঠের অনেক গান এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। বর্তমানে ব্যস্ততা ও নতুন গান নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

যুগান্তর: আপনার গাওয়া ‘৩০ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ শিরোনামে একটি বেশ জনপ্রিয়। গানটি কোন ভাবনা থেকে গেয়েছেন?

হায়দার হোসেন: বাংলাদেশ স্বাধীন দেশ। ৭১-এ যে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল এর অন্যতম উদ্দেশ্যই ছিল সবার জন্য সমান অধিকার, ধনী-গরিবের বৈষম্যহীন সমাজ, বাক-স্বাধীনতার অধিকার, নিজের মতো করে বাঁচার অধিকার। আমরা কি এই দেশে সবার সমান অধিকার দেখেছি? ধনী-গরিবের বৈষম্য কমতে দেখেছি? আমরা কতটুকুই বা বাক-স্বাধীনতা পেয়েছি? এসবের উত্তর খুঁজতেই এ গান। ভালো করে লক্ষ করলে দেখবেন গানের প্রথম তিনটি লাইনেই পাঁচটি প্রশ্ন করা হয়েছে। এবং প্রথম চারটি প্রশ্ন পঞ্চম প্রশ্নের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। প্রথম চারটি প্রশ্নের উত্তর যদি সন্তোষজনক হতো তাহলে কখনো পঞ্চম প্রশ্নটি আসত না। অর্থাৎ যা দেখার কথা তা যদি দেখা যেত, যা শোনার কথা তা যদি শোনা যেত, যা ভাবার কথা তা যদি ভাবা হতো, যা বলার কথা তা যদি বলা হতো তাহলে কি গানটি লিখা হতো?

হায়দার হোসেন: আসলে দীর্ঘ বছরের ঘুণে ধরা সমাজ একদিনেই পরিবর্তন হবে না। এর জন্য সময় দিতে হবে। এখন কতটা বাক-স্বাধীনতা পেয়েছি, এর উত্তর সরাসরি এভাবে দেওয়াও যাবে না। দেখুন, ক্ষমতার চেয়ারের হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ অনেক জায়গায় লোক তো সেই পুরোনোই রয়ে গেছে। তাই, সবকিছুর জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।

হায়দার হোসেন: অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে এই আনন্দকে ধরে রাখতে হবে। এ আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনো বাকি। ‘বিজয় উল্লাস’ গানটি সে কথাই বলছে।

হায়দার হোসেন: গান আমার প্যাশন, এর বাইরে কিছু নয়। শখেই গান গাই। তা ছাড়া একটি গান লেখা, সুর করা ও গাওয়ার পর যদি সেটি আমাকেই প্রমোট করতে হয়, সেটা আসলে মেনে নেওয়া যায় না। আমি মনে করি, নিজের গান নিজে প্রোমোট করা শিল্পীর কাজ নয়। এটা আমি পারি না। প্রমোট করবে মিডিয়া। আমার পক্ষে মিডিয়ার কাছে গিয়ে বসে থাকাও সম্ভব নয়। এ ছাড়া এখন গান করা আরও মুশকিল। গান করলেই নাকি এখন ভিডিও করতে হয়। এসব আমি করতে চাইনি, মনে হয়েছে গান নিয়ে এত ঝামেলা কে করবে, তাই নিজে থেকেই একটু নিজেকে গুটিয়ে নেওয়া।

হায়দার হোসেন: গান-বাজনা নিয়ে আমার কখনোই তেমন ব্যস্ততা ছিল না। তাই আয়োজন করে গান করা হয় না। তবে আর টিভি কিছু গান গাওয়ার কথা বলেছিল। তাদের জন্য সাতটি গান রেকর্ড করেছিলাম। শুনেছি এগুলোর মধ্যে ছয়টি এ ঈদে প্রচার করা হবে। কবে করবে সেটাও আমি জানি না। তাদের অনুরোধেই গানগুলো করা। নিজে থেকে এখন আর গান গাইতে ইচ্ছা করে না।

হায়দার হোসেন: এখনই সেগুলো নিয়ে আসলে কিছু বলতে চাই না। আর বড় কথা হচ্ছে সব আমার মনেও থাকে না, অনেক আগেই রেকর্ড করেছি। তবে এটুকু বলতে পারি, বর্তমান প্রজন্মের জন্য কিছু মেসেজ রয়েছে গানগুলোতে। আশাকরি প্রচারে এলে সবাই শুনলেই বুঝতে পারবেন।

হায়দার হোসেন: গানের বাইরেও আমার অন্যান্য কাজ আছে, তা নিয়েই ব্যস্ত থাকি। পরিবারের সঙ্গে সময় কাটাই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০