azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধূমপান ছাড়তে শাহরুখকে যা বলেছিলেন দেব আনন্দ

ভিন্ন প্রজন্মের দুই বলিউড কিংবদন্তি দেব আনন্দ ও শাহরুখ খান। চলচ্চিত্র জগতে দুজনের যাত্রাকাল ভিন্ন হলেও দুজনেই নিজ নিজ সময়ে সেরা রোমান্টিক নায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেন। পর্দার বাইরেও এক উষ্ণ ও আন্তরিক বন্ধনে আবদ্ধ ছিলেন এই দুই অভিনেতা। দেব-শাহরুখের এই সম্পর্ক অনলাইনের যুগ শুরু হওয়ার অনেক আগেই গড়ে ওঠে, যার সাক্ষী ছিলেন দেব আনন্দের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মোহন চুরিওয়ালা। সম্প্রতি চলচ্চিত্র সাংবাদিক ভিকি লালওয়ানির সঙ্গে আলাপচারিতায় তিনি সেই স্মরণীয় মুহূর্তগুলোর কথা তুলে ধরেছেন।

চুরিওয়ালা জানান, দেব আনন্দ শাহরুখ খানকে কেবল একজন সুপারস্টার হিসেবেই দেখতেন না, বরং একজন মানুষ হিসেবে তার প্রতি গভীর স্নেহশীল ছিলেন। এর অন্যতম উদাহরণ ২০০৯ সালের একটি হাই-প্রোফাইল পার্টি। অনিল আম্বানির আয়োজনে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও স্টিভেন স্পিলবার্গের যৌথ উদ্যোগ উদযাপনের সেই অনুষ্ঠান বলিউডের নামী-দামী তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে দেব আনন্দ হঠাৎ লক্ষ্য করেন, শাহরুখ খান গোপনে নিচু হয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন।

চুরিওয়ালার ভাষায়, দেব আনন্দ তখন শাহরুখকে স্নেহভরে বলেন, ‘শাহরুখ, তুই খুব ভালো একটা ছেলে। কিন্তু কেন এত ধূমপান করিস? এসব ছেড়ে দে।’ জবাবে সম্মানের সহিত শাহরুখ মৃদু হেসে বলেন, ‘আমি চেষ্টা করব, স্যার।’ এছাড়া শাহরুখ দেব আনন্দকে অত্যন্ত সম্মান করতেন বলেও জানান তিনি।

আরেকটি স্মরণীয় ঘটনা ঘটে লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলের ক্যাফেতে। দেব আনন্দ ও চুরিওয়ালা সেখানে কফি খাচ্ছিলেন, ঠিক তখনই গৌরী খান তার বন্ধু সুজান খানের সঙ্গে পাশের টেবিলে বসে দেব আনন্দকে দেখে এগিয়ে আসেন। দেব আনন্দ গৌরীকে নাম ধরে চিনে নেওয়ায় আনন্দিত হয়ে গৌরী সঙ্গে সঙ্গে শাহরুখ খানকে ফোন করে উচ্ছ্বাসের সঙ্গে জানান যে দেব আনন্দ তাকে চিনতে পেরেছেন। চুরিওয়ালার ভাষায়, ‘রেস্তোরাঁয় তখন এক নাটকীয় মুহূর্তের তৈরি হয়েছিল।’

এছাড়া শাহরুখ নিজেও বিভিন্ন সময়ে দেব আনন্দের প্রভাবের কথা অকপটে স্বীকার করেছেন। ২০১৮ সালের এক অনুষ্ঠানে ব্যর্থতা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, দেব আনন্দ একবার তাকে বলেছিলেন—যদি তিনি কাজ বন্ধ করে দেন, তাহলে শেষ হয়ে যাবেন।

সেই উপদেশই নাকি শাহরুখকে পরবর্তীতে নিরন্তর কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করেছে। শাহরুখ জানান, তাই কোনো ছবি সফল হলেও তিনি তার সাফল্যের উপর বসে থাকেন না। আবার নেতিবাচক সমালোচনাতেও থেমে যান না বলিউড বাদশাহ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০