আজাদী বার্তা ডেক্সঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচ বি এম ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৩ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সড়কের পাশে মাটি কেটে গর্ত করে সড়ককে ঝুঁকিপূর্ণ করছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সাতকানিয়া কলেজ রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে এইচবিএম (HBM) বিক্সফিল্ডের মালিকপক্ষ কে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উপজেলা প্রশাসন এই পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লক্ষ টাকার অধিক জরিমানা ও বেশ কয়েকজন অপরাধী কে কারাদণ্ড প্রদান করেছে । সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রকৃতি পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন