আজাদী বার্তা ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া এলাকায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স মা ব্রিকস (মার্কা-M.B.F), ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম এর মালিক নিবারণ দেবনাথকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স খাজা থ্রী (মার্কা-K.B-3), ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম এর মালিক- মো: শাহ আলম এর ০১ (এক) টি বয়লার মেশিন জব্দ করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে চুল্লী অকার্যকর করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন, সাতকানিয়া উপজেলার কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ ও আনসার সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন