azadmin
২২ মে ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থ বছরের সামাজিক বনায়নের লভ্যাংশের প্রায় ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, ২০০৫-৬,২০০৬-৭,২০০৭-৮ সালের সৃজিত বাগানেের গাছ বিক্রয়লদ্ধ টাকার ৪৫শতাংশ হারে তিন ক্যাটাগরিতে ৮০জন উপকারভোগীদের মাঝে মোট ৯০লাখ ৯০হাজার টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

২২মে (শুক্রবার) বেলা ১২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম মিল্কী।অন্যান্যের মধ্যে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দিন, ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিট কর্মকর্তা চঞ্চল কুমার দরফদার আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল করিম সহ স্হানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা
উপস্থিত ছিলেন। চুনতি বনপুকুর এলাকার নজির আহামদের পুত্র জসিম উদ্দীন নামক একজন উপকারভোগী জানান,টাকাগুলো আমার কতটা উপকারে আসবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবেনা। এ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ের আয়োজন হবে, টাকাটা না পেলে আমার মেয়ের বিয়ের বিষয়টা কল্পনা ও করতে পারতামনা।
প্রধান অতিথি আবু নাসের মোঃ ইয়াছিন নেওয়াজ জানান, সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বনির্ভর হতে সহায়তা করবে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০