azadmin
১৪ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়ক ৬ লেনের দাবীতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম,  প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল, ৬ লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ১১ঘটিকার সময় লোহাগাড়া উপজেলা শহরের পুলিশ বক্সের সামনে মহাসড়কে এই অবরোধ কর্মসূচিটি পালিত হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দীর্ঘদিন ধরে এই মহাসড়কটি সংকীর্ণ-সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পর্যটন মৌসুম ও উৎসবের সময় যানবাহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সম্প্রতি কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহত হওয়ার পর জনমনে ক্ষোভ চরমে পৌঁছায়।

এ অবস্থায় ক্ষুব্ধ জনতা সড়কে নেমে এসে ৬ লেনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ শুরু করে। তারা দ্রুত মহাসড়কটি প্রশস্ত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। অবরোধ চলাকালে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা আর এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে চাই না। দ্রুত ৬ লেন বাস্তবায়ন করতে হবে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে চট্টগ্রাম১৫ এর নির্বাচিত সাংসদ  শাহজাহান চৌধুরী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এর ৬লেন বিষয়ে ৭দিন সময়ের মধ্যে পরিপূর্ণ কার্যক্রম সম্পর্কে আশ্বস্ত করেন৷

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে আশংকা করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://azadibarta.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a7%ac-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি সাংবাদিক পুত্র নিহত

মহাসড়ক ৬ লেনের দাবীতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় ১১ দলের বিক্ষোভ

সাতকানিয়ায় ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাসড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৬ সম্পন্ন

টংকাবতির দুই পাড়ের মানুষের স্বপ্ন অধরাই থেকে গেছে

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১০

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১১

মাঠের ভোটযুদ্ধ শুরু

১২

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১৩

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১৪

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৫

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৬

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৭

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৮

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৯

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

২০