azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছে না: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমরা বলছি, দুর্নীতি কমাতে চাই। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত করতে চাই আধুনিক সেবা। কিন্তু কোনো কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা এই আধুনিক সেবা পাচ্ছেন না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সব সেবা নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ওএসএস সেবা আরও সহজ করতে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সঙ্গে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিডা।

অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমাদের চেষ্টা ছিল ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া। তবে বাস্তবে দেখা যাচ্ছে, আমরা কোনোভাবেই তা যথাযথভাবে করতে পারছি না।

তিনি বলেন, আমরা প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস থেকে এখনো অনেক দূরে আছি। আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পগোষ্ঠীরাও এক জায়গা থেকে সব সেবা পান। তবে সিটি করপোরেশন, বিডা কিংবা ব্যাংক যেখানেই বিনিয়োগকারীদের যেতে হয়, প্রতিবারই একই কাগজপত্রের বড় বান্ডিল জমা দিতে হয়।

আশিক চৌধুরী আরও বলেন, যেসব দেশ অনেকদূর এগিয়ে গেছে, তারা সব প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের (ডেটা) সমন্বয় রেখেছে। সরকারকে একবার কোনো তথ্য দিলে সব সংস্থা ওই তথ্য একসঙ্গে ব্যবহার করতে পারে। বাংলাদেশেও ওই ব্যবস্থার দিকে এগোতে হবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ বলেন, গ্রাহক হোক বা বিনিয়োগকারী সবার জন্যই মূল বিষয় হচ্ছে ইউজার ইন্টারফেস (ইউআই) ও ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স)। এই দুটি দিক যদি গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাকের ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যোগ করা যায়, তাহলে এর সুফল পুরো বিনিয়োগ ব্যবস্থাতে প্রতিফলিত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা। এ সময় আরও ছিলেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদসহ অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০